সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে মোঃ ওমায়ের (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১১টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওমায়ের ওই গ্রামের সর্দার বাড়ির প্রবাসী মোঃ সোহরাব এর পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার ও স্থানীয় ইউপি সদস্য মোঃ হাসান।
জানা যায়, নিহত ওমায়ের মাদ্রাসা থেকে ফিরে খেলতে গিয়ে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে মা এদিক ওদিক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে মৃতদেহ ভাসতে দেখেন। এসময় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে প্রবাসী পিতা দেশে ফিরে এসে ছেলের দাফন করবেন বলে জানা গেছে।
Advertisement













