সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ মহিলা নিহত

786

সীতাকুণ্ড প্রতিনিধি সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধ মহিলা (৫৫) নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ইকোপার্কের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে চট্টগ্রামমূখী অজ্ঞাত একটি গাড়ির নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লাশটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। ওই নারী রাস্তা পার হচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আশপাশের কেউ মহিলাটিকে ছিনতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, নিহত নারীর বয়স আনুমানিক (৫৫) বছর। মরদেহ পুলিশ হেফাজতে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement