চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৩ এবং উপজেলা পর্যায়ে ২১ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৬৫০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ৪৯০ জন। এর মধ্যে নগরে ৭৩,৫১৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,৯৭২ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৮৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭০৮ এবং উপজেলায় ৫৭৮ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।














