রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।
Advertisement
এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, এ সময় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাগেরহাটে ভূকম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালায় থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন।
তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এই ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Advertisement
















