চট্টগ্রামে ১ মৃত্যুর দিনে শনাক্ত ৮

245

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪ এবং উপজেলা পর্যায়ে ৪ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২০ অক্টোবর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রামের তেরো ল্যাব এবং কক্সবাজারে ১৫০৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২ হাজার ১৩৬ জন। এর মধ্যে নগরে ৭৩ হাজার ৯১৫ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ২২১ জন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। বিআইটিআইডিতে ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৪৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। আরটিএলে ৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। মেডিকেল সেন্টার হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ২৬ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ল্যাব এইডে ২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং মেট্রোপলিটন হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্টে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ২ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ০ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩১৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২১ এবং উপজেলায় ৫৯৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement