চট্টগ্রামে নতুন ১১ জনের করোনা শনাক্ত

815

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬ এবং উপজেলা পর্যায়ে ৫ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

Advertisement

শুক্রবার (৫ নভেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের তেরো ল্যাব এবং কক্সবাজারে ১২২৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২ হাজার ২৫৬ জন। এর মধ্যে নগরে ৭৩ হাজার ৯৮৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ২৬৮ জন।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। বিআইটিআইডিতে ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৮০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৩০৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। শেভরণে ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। আরটিএলে ৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইপিক হেলথ কেয়ারে ৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ল্যাব এইডে ২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ এবং এন্টিজেন টেস্ট নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ১ জন, সীতাকুণ্ড ২ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩২৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৩ এবং উপজেলায় ৬০২ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement