উইন্ডিজকে উড়িয়ে সেমির সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

498

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সেমিফাইনালের সুবাস পাচ্ছে অজিরা।

Advertisement

আবুধাবিতে গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান জড়ো করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক কাইরন পোলার্ড, ৩১ বলের মোকাবেলায়।

এছাড়া অন্যান্যদের মধ্যে এভিন লুইস ২৯, শিমরন হেটমেয়ার ২৭, আন্দ্রে রাসেল অপরাজিত ১৮ (৭ বলে) ও ক্রিস গেইল ৯ বলে ১৫ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজলউড চারটি উইকেট শিকার করেন, যদিও খরচ করেছেন ৩৯ রান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৩ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারিয়ে ফেলে অজিরা। তবে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ প্রতিরোধ গড়ে তোলেন।

দুইজনই তুলে নেন অর্ধশতক। মার্শ ৩২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫৩ রান করে থামলেও ওয়ার্নার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৫৬ বলের মোকাবেলায় নয়টি চার ও চারটি ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থাকেন এই তারকা ওপেনার। অস্ট্রেলিয়া জয় পায় ৮ উইকেট ও ২২ বল হাতে রেখে।

সংক্ষিপ্ত স্কোর

টস : অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজ : ১৫৭/৭ (২০ ওভার)
পোলার্ড ৪৪, লুইস ২৯
হ্যাজলউড ৩৯/৪, জাম্পা ২০/১

অস্ট্রেলিয়া : ১৬১/২ (১৬.২ ওভার)
ওয়ার্নার ৮৯*, মার্শ ৫৩
গেইল ৭/১, আকিল ২৯/১

ফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

Advertisement