দেশে প্রথমবারের মতো ‘ডিওবি’ মাদক উদ্ধার

794

ঢাকা ও খুলনায় অভিযান চালিয়ে দেশে প্রথমবারের মতো ডিওবি নামের মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

Advertisement

সংশ্লিষ্টরা জানান, ক শ্রেণির এই মাদক পোল্যান্ড থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে আনা হয়েছে। আজ বিকেল ৩টায় ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

ডিএনসির ঢাকা মেট্রো সহকারী পরিচালক মেহেদি হাসান বলেন, ডিওবির ১০০ ব্লাটার জব্দ করা হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম এই মাদকের চালান। ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এই মাদক আনা হয়েছে।

Advertisement