চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে লিড পেয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিক দল পড়েছে ব্যাটিং বিপর্যয়ে।
বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৮৬ রান। আবিদ আলীর শতক ও আব্দুল্লাহ শফিকের অর্ধশতকে লিডের আশা জাগিয়েছিল দলটি। তবে তাইজুল ইসলামের অগ্নিঝরা বোলিংয়ে বাংলাদেশ ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে।
তবে এক্ষেত্রে টাইগাররা প্রত্যাশার প্রতিদান দিতে পারেনি। তৃতীয় দিনের শেষ সেশনে ২৫ রান জড়ো করতেই মুমিনুল হকের দল হারিয়ে ফেলে চারটি উইকেট। একে একে বিদায় নেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও সাইফ হাসান।
এরপর দলের হাল ধরেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও অভিষিক্ত ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। দুজনের সাবধানী ব্যাটিং দলকে আর কোনো বিপদের মুখ দেখতে দেয়নি। দিনের খেলা শেষ হওয়ার আগে তৃতীয় দিনে ১৯ ওভার খেলা হয়েছে, তাতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান। টাইগারদের লিড ৮৩ রান।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)
লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪
হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২
পাকিস্তান ১ম ইনিংস : ২৮৬/১০ (১১৫.৪ ওভার)
আবিদ ১৩৩, শফিক ৫২, ফাহিম ৩৮, শাহীন ১৩*, হাসান ১২
তাইজুল ১১৬/৭, এবাদত ৪৭/২
বাংলাদেশ ২য় ইনিংস : ৩৯/৪ (১৯ ওভার)
সাইফ ১৮, মুশফিক ১২*, ইয়াসির ৮*
শাহীন ৬/৩, হাসান ১৯/১
বাংলাদেশের লিড ৮৩ রান।

















