পাকিস্তানকে ‘২০২’ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

266

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার চট্টগ্রাম টেস্টের শেষ ইনিংস মাঠে গড়াতে চলেছে। স্বাগতিক বাংলাদেশ ২০২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী দলকে।

Advertisement

৪ উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা টাইগাররা লাঞ্চ বিরতিতে যায় ৬ উইকেটে ১১৫ রান নিয়ে। দ্বিতীয় সেশনে লিটন দাস তুলে নেন অর্ধশতক। দেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একই ম্যাচে শতকের পর অর্ধশতক হাঁকানোর কীর্তি গড়েন।

তবে ইয়াসির আলী চৌধুরী রাব্বির চোটে সুযোগ পাওয়া নুরুল হাসান সোহান বেশিদূর এগোতে পারেননি। ৩৩ বলে ১৫ রান করে থামেন তিনি। স্পিনার সাজিদ খানকে লং অনে ছক্কা হাঁকাতে গিয়ে তালুবন্দী হন। তাতে দলও খেই হারিয়ে ফেলে। দলীয় ১৫৩ রানে সোহান ফিরে গেলে ধ্বস নামে। দলীয় ১৫৭ রানে লিটনও আউট হয়ে যান।

বিদায়ের আগে ৮৯ বলের মোকাবেলায় ৫৯ রান করেন লিটন, হাঁকান ৬টি চার। লিটনকে ফেরানোর পর একই ওভারে আবু জায়েদ চৌধুরী রাহীকে শিকার করে পাঁচ উইকেট পূর্ণ করেন শাহীন শাহ আফ্রিদি।

শেষপর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৫৭ রানেই। প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়ায় মোট লিড দাঁড়ায় ২০১ রান। জয়ের জন্য পাকিস্তানকে ২০২ রান তাড়া করতে হবে।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন)

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)
লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪
হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২

পাকিস্তান ১ম ইনিংস : ২৮৬/১০ (১১৫.৪ ওভার)
আবিদ ১৩৩, শফিক ৫২, ফাহিম ৩৮, শাহীন ১৩*, হাসান ১২
তাইজুল ১১৬/৭, এবাদত ৪৭/২

বাংলাদেশ ২য় ইনিংস : ১৫৭/১০ (৫৬.২ ওভার)
লিটন ৫৯, ইয়াসির ৩৬ (রি.), মুশফিক ১৬, সোহান ১৫
শাহীন ৩২/২, সাজিদ ৩৩/৩, হাসান ৫২/২

জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২০২ রান।

Advertisement