গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর মোটর চালক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আমির হোসেনের উদ্যোগে বুধবার (৬ জুলাই) বিকালে সলিমপুর জাফরাবাদে দোয়া মাহফিল ও প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি পবিত্র হজ্ব পালনরত চট্টগ্রাম মহানগর বিএনপির আহব্বায়ক ডা. শাহাদাত হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
এসময় এমদাদুল হক বাদশা বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কোন কাজ করছে না। তারা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে তাদের দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারে নাই। তারা জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকার দলীয় ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। এতে জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আওয়ামী লীগ জনগণের পাশে নেই। তারা আছে সন্ত্রাস, লুটপাট ও দুর্নীতিতে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের সহ সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাসিম। উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক আবদুল আহাদ রিপন, মহানগর যুবদলের সহ শিল্প সম্পাদক আবদুল্লাহ আল মামুন জিতু, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, সি. যুগ্ন আহব্বায়ক আবদুল জলিল, বাকলিয়া থানা যুবদলের সি. যুগ্ম আহবায়ক মোস্তাকিম মাহমুদ, বিএনপি নেতা রেজাউল করিম লিটন, আবদুল জলিল সওদাগর, কবির খান, যুবদল নেতা আবদুর রহিম মিনু, সাইফুল্লাহ ইসলাম, মো. শহিদ, মো. ফরিদ, মো. জিয়া, মো. রাজু প্রমুখ।
















