জনগণের সেবা করাই রাজনীতির মূল মোটো- আ জ ম নাছির

209

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আজকাল অনেককে দেখা যায় নেতার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে। নেতাদের তাবেদারী করা, নেতাদের নানাভাবে মনোরঞ্জন করাই যেন তাদের রাজনীতি। তারা মনে করে নেতাদেরকে যেন তেন ভাবে সন্তুষ্ট রাখতে পারলেই পদ পদবি, সুযোগ সুবিধা সব অর্জন করা যাবে। তবে সবার প্রতি সম্মান রেখে বলছি এইসব করে কখনো কিছু পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও পাওয়া যাবে না। রাজনীতিতে কিছু পেতে হলে জনগণের কাছে যান। তাদের বিপদে আপদে পাশে দাঁড়ান। তাদের সেবায় আত্মনিয়োগ করুন। জনগণের আস্থা অর্জন করতে পারলে, ভালোবাসা অর্জন করতে পারলে পদপদবি সুযোগ সুবিধা আপনাআপনি চলে আসবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বেলা থেকে এই মন্ত্রকে বুকে ধারণ করে এগিয়ে চলেছেন। তাই তিনি খোকা থেকে হয়ে উঠেছিলেন বাঙালি জাতির বাতিঘর বাঙালির আশা ভরসার কিংবদন্তি।

Advertisement

আজ রোববার (২৮ আগস্ট) দুপুরে চকবাজার গুলজার মোড়স্থ একটি সেবা কেন্দ্রে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক মো নিশান এলাহির উদ্যোগে ও ডা মোরশেদ আলীর ব্যবস্থাপনায় ফ্রী খতনা ও নতুন কাপড় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রঞ্জু, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা মো ইসা, থানা আওয়ামী লীগ নেতা তাসফিকুল আলম খান হাফেজ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এড. নোমান চৌধুরী, একেএম আনিসুজ্জামান, এড. শাকিল আযম, ইউনিট আওয়ামী লীগ নেতা সৈয়দ মো রফিকুল ইসলাম, শাহ মোহাম্মদ নাফিস ইমতিয়াজ, যুবলীগের সংগঠক দিদারুল আলম দিদার, মোস্তাক আহমেদ টিপু,কায়সার আহমেদ, মো শিপন, আবদুল্লাহ আবু সাঈদ, ছাত্র লীগ নেতা শৈবাল বড়ুয়া, সমাজসেবক গোলাম রশিদ রেহান, আরশাদ রেজোয়ান, মোমিনুল হক মুন্না, মোশাররফ হোসেন, কাউসার শাহ,আকাশ বড়ুয়া, মো পারভেজ, সোহেল মৃধা, আমাতুন নূরসহ সংশ্লিষ্ট নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement