চট্টগ্রামের ৪ ভূমি কর্মকর্তাকে বদলি

145

চট্টগ্রামের চারজন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন (শাখা-১) এর সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে বরিশাল বিভাগে, রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলমকে চট্টগ্রাম বিভাগে, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জামিউল হিকমাকে বরিশাল বিভাগে এবং পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামকে খুলনা বিভাগে একই পদে ন্যস্ত করা হয়েছে।

Advertisement