আসন্ন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে দামপাড়া পুলিশ লাইনস্থ সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। এসময় তিনি পবিত্র মিলাদুন্নবী (স:) উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তা ও পবিত্র মিলাদুন্নবী (স) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement

















