যুবলীগ নেতাকে ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র করে দিলেন শিক্ষা উপমন্ত্রী

159

শুক্রবার(৬ অক্টোবর) বাদ জুমা নগরীর ফিরিঙ্গীবাজারে ১৯৯৪ সালের ২৬ জুলাই কুখ্যাত রাজাকার গোলাম আযমের জনসভা প্রতিহত করতে গিয়ে আহত ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ জাবেদ হোসেনকে ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

উপমন্ত্রী পক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য সওকত হোসেন উক্ত সঞ্চয়পত্র হস্তান্তর করেন।

এই সময় এক বার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কুখ্যাত রাজাকার গোলাম আযমদের বিরুদ্ধে সেই দিন জাবেদরা রুখে দাঁড়িয়েছিল বলেই তাদের প্রতিহত করা সম্ভব হয়েছে। দলের দুঃদিনের কর্মীদের পাশে সর্বদা থাকবেন তিনি আশ্বস্ত করেন।

 

Advertisement