রবিবার জানা যাবে শবেবরাত কবে?

132

আগামী রবিবার আরবি ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ জানাবে ইসলামিক ফাউন্ডেশন। ওই দিন পবিত্র শাবান মাসের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

Advertisement

শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রবিবার শাবান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে শবে বরাত পালিত হবে ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। এক্ষেত্রে ২৬ মার্চ দিনগত রাতে শবে বরাত পালিত হবে।

Advertisement