চট্টগ্রামে করোনায় মৃত্যু ৪, আক্রান্ত ১৮৫

347

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ১৮৫ জনের দেহে। এদের মধ্যে ১৩০ জন নগরীর ও ৫৫ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১ মে) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ১৬০৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫০ হাজার ৯০ জন। এর মধ্যে নগরে ৪০১৪৫ জন এবং উপজেলা পর্যায়ে ৯৯৪৫ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮৬ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২১৪ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ধরা পড়েছে।

এদিন আরটিআরএলে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫২৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৮৯ এবং উপজেলায় ১৩৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৬ হাজার ৫১০ জন।

Advertisement