নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. এ এইচ এম জিয়াউদ্দিন, যুগ্ম-আহবায়ক কে বি এম শাহজাহান ও যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন আহমেদ এর নির্দেশনায় সেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে করোনাকালীন বিধিনিষেধ চলাকালীন অসহায় মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অভ্যার্থনা উপকমিটির সদস্য জাহিদ হোসেন মিয়া ও প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য কফিল উদ্দিন পিন্টুর উদ্দেগে পাহাড়তলী ও আকবরশাহ থানা এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বিকেলে শতাধিক মানুষকে এই উপহার দেয়া হয়।
নেতৃবৃন্দ বলেন, বিধিনিষেধ যতদিন চলমান থাকবে ততদিন অসহায় মানুষের পাশে থাকবে নগর স্বেচ্ছাসেবক লীগ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আফতাব উদ্দিন রুবেল। নতুন মনছুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জানে আলম রনি, ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল চৌধুরী, খোরশেদ আলম, অংকন চক্রবর্তী, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা এয়াকুব আলী, সোহেল, ছাত্রলীগ নেতা নোবেল, ইমন প্রমুখ।
















