চট্টগ্রামে ১৩৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

264

চট্টলা নিউজ : চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ১৩৫ জনের দেহে। এদের মধ্যে ৮৯ জন নগরীর ও ৪৬ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে

Advertisement

মঙ্গলবার (১ জুন) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের দশ ল্যাব এবং কক্সবাজারে ৮৭৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৩ হাজার ৫০৫ জন। এর মধ্যে নগরে ৪২,৬০৬ জন এবং উপজেলা পর্যায়ে ১০,৮৯৯ জন।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩২০ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় নি। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

শেভরণে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইম্পেরিয়াল হাসপাতাল নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬২২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৪৫ এবং উপজেলায় ১৭৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৮ হাজার ৮৩৫ জন।

Advertisement