চট্টগ্রামে বিপিএল কনসার্ট শনিবার

233

রাকিব উদ্দিন : বিপিএল উপলক্ষে চট্টগ্রামে তারুণ্যের উৎসব শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হবে আজ শনিবার। নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে বিকালে শুরু হবে এ কনসার্ট। এতে গান পরিবেশন করবেন হাবিব ওয়াহিদ, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, মুঝা, সঞ্জয়, এভয়েডরাফা।

Advertisement

কনসার্টের টিকিটের তিনটি ক্যাটাগরি করা হয়েছে। প্লাটিনাম টিকিটের দাম রাখা হয়েছে ৪ হাজার টাকা, গোল্ড ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। এমএ আজিজ স্টেডিয়ামের পাশে বুথ থেকে টিকিট নিতে পারবেন দর্শনার্থীরা।

বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু বলেন, ঢাকা এবং সিলেটে সফল আয়োজনের পর চট্টগ্রামে তৃতীয় এই কনসার্ট বিপিএলের প্রচারেও বড় ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম সব সময় এগিয়ে থাকে। আমরা সবাই যে যার যার জায়গা থেকে এই কনসার্টকে সফল করার চেষ্টা করব। কনসার্টে ব্যাগ, পানির বোতল, ক্যামেরা, পতাকা, লাঠি, মাদক এসব নিয়ে প্রবেশ করা যাবে না। রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্ট। কনসার্ট চলাকালে স্টেডিয়াম এলাকার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য, বিসিবির সিকিউরিটির সদস্যবৃন্দ। বেলা আড়াইটা থেকে স্টেডিয়ামের গেট খোলা হবে। গেট বন্ধ হবে বিকাল ৫টায়। এ সময়ের মধ্যে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। এ সময়ের বাইরে মাঠে প্রবেশের সুযোগ থাকবে না।

Advertisement