করোনায় মৃত্যু ৪৭, শনাক্ত ২৪৩৬

242

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ১১৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২৬ হাজার ৯২২ জনে।

Advertisement

রবিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬১ লাখ ৭৫ হাজার ১১২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত ২ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা আট লাখ ২৬ হাজার ৯২২ জন।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৪২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৬৬ হাজার ২৬৬ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।

Advertisement