জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে নগর বিএনপির তিন দিনের কর্মসূচি

82

আগামী ১৯ জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী পালনকল্পে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক সভা আজ সোমবার বিকাল চারটায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় এ উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি গৃহীত হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে:

১৭ জানুয়ারি শুক্রবার: বাদে জুমা নগরীর মসজিদ সমূহে দোয়া মাহফিল। এছাড়াও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা।

১৮ জানুয়ারি শনিবার: বিকাল চারটায় মহানগর বিএনপির আলোচনা সভা।

১৯ জানুয়ারি রবিবার: সকাল দশটায় রাঙ্গুনিয়া উপজেলার জিয়া নগরে শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলার সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মনজুরুল আলম মঞ্জু, আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম।

বার্তা প্রেরকঃ
শওকত আজম খাজা
যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত)
চট্টগ্রাম মহানগর বিএনপি।
মোবাইল: 01625355031

Advertisement