চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৬৯, মৃত্যু ২

262

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১৭ এবং উপজেলা পর্যায়ে ৫২ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১১৭০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৫ হাজার ৪৬৬ জন। এর মধ্যে নগরে ৪৩,৫০১ জন এবং উপজেলা পর্যায়ে ১১,৮৫৫ জন।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮৫ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়ছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৫০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৫৬ এবং উপজেলায় ১৯৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৯ হাজার ৩১১ জন।

Advertisement