চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), চট্টগ্রাম জেলা ও মহানগরের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
এসময় মেয়র বলেন, চট্টগ্রামে শিক্ষার বিকাশ নিশ্চিতে মেয়র হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মান উন্নয়নে সর্বোচ্চ সচেষ্ট আছি। আমার মেয়াদে অবশ্যই যোগ্য শিক্ষকদের মূল্যায়ন করা হবে, কারণ তারাই জাতি গঠনের মূল কারিগর। একটি উন্নত সমাজ ও দেশ গঠনের জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখতে আমরা সবসময় সচেষ্ট থাকবো।
“বর্তমানে শিক্ষার মানোন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার আধুনিকায়ন, গবেষণা, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পাঠদান, এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা খাতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষাবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষকরা যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন এবং তাদের কর্মপরিবেশ উন্নত হয়, সে বিষয়ে আমরা সচেতন। আমি আশা করি, শিক্ষকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট মহল একযোগে কাজ করবে।”
এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক উপাধ্যক্ষ নুরুল আলম রাজু, সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক মুহাম্মদ নাজিম উদ্দিন, আহ্বায়ক অধ্যাপক শাহ আলম মজুমদার, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো: আবদুল হক, সদস্য সচিব অধ্যাপক হেদায়েত উল্লাহ, অধ্যাপক জনাব পারভীন সুলতানা, অধ্যাপক শেখ আব্দুল্লাহ, অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক চন্দ্র কুমার ধর, অধ্যাপক মো: হানিফ, অধ্যাপক জাহেদ ইকবাল, অধ্যাপক আকতার হোসেন, অধ্যাপক কপিল উদ্দিন, অধ্যাপক মাহফুজুল হক, অধ্যাপক সালাউদ্দিন কাদের, অধ্যাপক আলী হায়দর প্রমুখ।
মেয়র নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে শিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখার আহবান জানান।















