সংযত থেকে নির্মল ভালোবাসা দিয়ে মানুষের মনজয় করুন: দীপ্তি

112

বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চট্টগ্রাম নগরীর খুলশীতে ইফতার ও সেহরি সামগ্রী বিতরন করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন দীর্ঘ ষোল বছর ধরে পালিয়ে মানুষের মাথে যোগাযোগ করতে হয়েছিল মানুষকে সাহায্য সহযোগিতা করতে দেয়নি ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার, আল্লাহ অশেষ কৃপায় ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্ত আকাশের নীচে মানুষের মাঝে দেশনায়ক তারেক রহমানের উপহার সামগ্রী বিতরন করতে পারছি।

তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা সংযত থেকে নির্মল ভালোবাসা দিয়ে মানুষের মনজয় করুন কেউ বাহুবলি হবার চেষ্টা করবেননা। হাসিনার পরিনতি থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত।

আমরা আগামিতে রাষ্টনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও স্বনির্বর জাতি গড়ে তুলব ইনসাআল্লাহ।
চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর মহাসচিব মহিউদ্দিন স্বপন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাছুম, আমান উল্লা আমান, জহুরুল হাসান জীবন আহবায়ক জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর , মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গুড্ডু , মাইনউদ্দিন , মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, খুলশী থানা যুবদলনেতা সালাউদ্দিন, নাছির উদ্দীন , ফারুক, সবুর প্রমুখ।

Advertisement