বাঙালী জাতির মুক্তির মূলমন্ত্রে দিক্ষিত হয়ে গনতান্ত্রিকভাবে জন্ম নেয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। ইতিহাসের নানা বাঁক পেরিয়ে আজ বাহাত্তর বছর। এই দলটির নেতৃত্বে স্বধীনতা এসেছে। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি ও এ দলের নেতৃত্বে আসবে। আজ আমরা বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন বলতে গণমানুষের জীবনমানের উন্নতিকেই বেশি করে বুঝে থাকি। তিনি এ রাষ্ট্র চিন্তা করতেন,তার মূলে ছিল সাধারণ মানুষ ও তাদের কল্যাণ। তারমতো করে তিনি তাই বৈষম্যহীন সমাজ গড়ার কথা বাহাওরের সংবিধানের মূলনীতিতে যুক্ত করেছিলেন।
আজ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢেবারপার ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কোম্পানির , সঞ্চালনায় ছিলেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢেপারপার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সমীর, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এডভোকেট আব্দুল্লাহ হাসান পিকু,দিরারুল আলম দুলু,আনিসুর রহমান চৌধুরী,আকবর আলি,শাহজাহান লিটন,এনামুল হক বকুল,সোহেল খান,মোঃ মোর্শেদ আকবর, লালখান বাজার যুবলীগ নেতা রাসেল খান,শামীম আহসান,মোঃ শরীফ,আল আমিন ,মো রাজিবুল ইসলাম,আল আমিন খান শুভ,ইব্রাহিম খলিল বাপ্পি,লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মো রিদয়,শিপন,আব্দুল করিম মারুফ,জামাল বাবু,লালখান বাজার ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ,মো ফাহিম উদ্দিন,আশরাফুজ্জামান বাবু,সাইফুল ইসলাম সুজন,শেখ ফাহিম প্রমুখ।
















