নগরের আকবরশাহে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আশিক (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার (৩০ জুন) সকাল ১২টা ২০ মিনিটে একে খান ইস্পাহানি ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত আশিক ইস্পাহানি স্কুলের ছাত্র বলে জানা গেছে। তবে তার পরিচয় জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন। তিনি বলেন, একে খান ইস্পাহানি ফ্যাক্টরির সামনে গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্র গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।
Advertisement
















