চট্টগ্রামে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৯

463

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৬৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২৩ এবং উপজেলা পর্যায়ে ১৪৬ জন। একই সময়ে করোনায় জনের মৃত্যু হয়েছে।

Advertisement

রবিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১০৮৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৬৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬০ হাজার ৩৬৮ জন। এর মধ্যে নগরে ৪৬,৯৬৭ জন এবং উপজেলা পর্যায়ে ১৩,৪০১ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩২৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়ছে।

এন্টিজেন টেস্টে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা শনাক্ত হয়ছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব, কক্সবাজার মেডিকেল কলেজ এবং ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭১৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৮১ এবং উপজেলায় ২৩৬ জন।

Advertisement