জামালখান ওয়ার্ডে দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন সাবেক কাউন্সিলর কিষান

268

মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় দুস্থ শ্রমজীবী মানুষদের মাঝে তৈরি করা খাবার বিতরণ করে করেছেন ২১নং জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান।

Advertisement

শনিবার (৩ জুন) দুপুরে তাঁর সার্বিক ব্যবস্থাপনায় নগরীর কাজির দেউরী মোড় ও চেরাগী পাহাড় এলাকায় প্রায় তিন শতাধিক গরিব- দুস্থ শ্রমজীবী মানুষের মাঝে তৈরি খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ ইমু, জাহেদুল ইসলাম মঞ্জু, ইসমাইল উদ্দিন লিটন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, মোরশেদ কুতুবী, মো. মাসুম নেওয়াজ, নরেন রায়, রাকিব হোসেন প্রমুখ।

এইসময় চন্দন ধর বলেন, অসহায় মানুষদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কর্মহীন হয়ে পড়া দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কেউ অনাহারে থাকবে না। এসময় উপস্থিত নেতৃবৃন্দ সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সি নিউজ/রাজু

Advertisement