ফরাজী হসপিটাল ও বন্ধুই শক্তি ক্লাব ২০০০’র সমঝোতা স্মারক সম্পন্ন

1144

এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুদের দ্বারা পরিচালিত ফেসবুক ভিত্তিক গ্রুপ বন্ধুই শক্তি ক্লাব ২০০০ ও রাজধানীর বনশ্রীতে অবস্থিত ফরাজী হসপিটাল লিঃ এবং ফরাজী ডেন্টাল এন্ড রিসার্স সেন্টার লিঃ এর সাথে সমঝোতা স্মারক চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফরাজী হসপিটালের সভা কক্ষে উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়।

এতে ফরাজী হসপিটাল এর পক্ষে চুক্তিপত্রে সই করেন জেনারেল ম্যানেজার মোঃ তানভীর আলম, ফরাজী ডেন্টলের জেনারেল ম্যানেজার মোঃ ইয়াছির আরাফাত (আপেল) এবং হেড অফ করপোরেট এফেয়ারস এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশন, ফরাজী হসপিটাল লি.
ফরাজি ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার মোঃ মোজাম্মেল হক।

বন্ধুই শক্তি ক্লাব ২০০০ এর পক্ষে চুক্তিপত্রে সই করেন গ্রুপ ক্রিয়েটর ও এডমিন লায়ন এ এম মুন্না চৌধুরী, সাদিয়া আফরোজ, মতিন রহমান, মাহবুবুর রহমান, ফাহিম হাসান, আল-আমিন এবং সাইফুল ইসলাম।

উল্লেখ্য, বন্ধুই শক্তি ক্লাব ২০০০ ইতিমধ্যে চট্টগ্রামের সনামধ্য পার্কভিউ হসপিটাল, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড, মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড, ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাব লিমিটেড, ম্যাক্স হাসপাতাল, ইবনে সিনার সকল শাখা, ল্যাব এইড হাসপাতাল লিমিটেড গ্রুপের সকল শাখা, রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতাল, ফেনী এভারকেয়ার এবং ফেনী সেন্ট্রাল হাসপাতালের সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে।

এসব চুক্তির মাধ্যমে গ্রুপের সদস্য এবং তাদের পরিবারবর্গ কর্পোরেট সুযোগ সুবিধা ভোগ করবেন।

Advertisement