স্বনির্ভরতায় রোটারি ক্লাব অব চিটাগাং সিটির রিকশা ভ্যান প্রদান

255

মহামারির এই ক্রান্তিকালের সময়কে উপেক্ষা করেই শনিবার (১৭ই জুলাই) “ইয়ার লঞ্চিং ২০২১” অনুষ্ঠিত হয় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব চিটাগাং এ। এর সাথে সাথেই একজন হতদরিদ্র মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে একটি রিকশা ভ্যান, নগদ অর্থ, শুকনা খাবার ও মাস্ক বিতরণের মাধ্যমে রোটারি ক্লাব অব চিটাগাং সিটি রোটা বর্ষ ২০২১-২২ এর প্রজেক্ট শুরু করেন প্রেসিডেন্ট রোঃ মোহাম্মদ হোসেন।

Advertisement

রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোঃ মোহাম্মদ শাহজাহান, প্রেসিডেন্ট ইলেক্ট রোঃ মোহাম্মদ শরিফুর রহমান, ফিরোজশাহ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শামিম উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করেন।

অনুষ্ঠানে ডিজি আবু ফয়েজ খান চৌধুরী বলেন, রোটারিয়ানরা ১৭ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না কিন্তু পথ তৈরি করতে পারবে এইরকম ক্ষুদ্র কর্মসংস্থানের মাধ্যমে।

আত্মকর্মসংস্থানের জন্যে চট্টগ্রামের ২৩টি রোটারি ক্লাবের পক্ষ থেকে হতদরিদ্র মানুষকে একটি করে ভ্যানগাড়ি. নগদ টাকা, পাঁচশতাধিক মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। ডিস্ট্রিক্ট ৩২৮২ ডিজি আবু ফয়েজ খান চৌধুরী, পিডিজি আবু তৈয়ব চৌধুরী, ডিজি ইলেক্ট রোহেলা খান চৌধুরী, ডিজি নমিনি ইন্জিনিয়ার মতিউর রহমান, ফিউচার ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দিন বাবলু, প্রোগ্রাম এডভাইজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুণ, লে: গভর্নর মোহাম্মদ শাহজাহান, ডিস্ট্রিক্ট কনফারেন্স চেয়ারম্যান পিপি মাহফুজুল হক, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি এস কে আজিম পিন্টু, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সানিয়ুল ইসলাম জুয়েল, ডিটিটিএস চেয়ারম্যান মোহাম্মদ আশরার, জোনাল কো-অর্ডিনেটর জাহেদা আক্তার মিতা, ডিস্ট্রিক্ট চীফ সার্জেন্ট এট আর্মস সিপি মো. নজরুল ইসলাম নান্টু, পুলারভ্যান বিতরণ কমিটির চেয়ারম্যান পিপি সুদীপ কুমার চন্দ, ফুড কমিটির চেয়ারম্যান মতুর্জা বেগম, জোনাল ডিরেক্টরির চেয়ারম্যান পিপি শাহিন আলম সরকার, রোঃ ডা. বিদ্যুত বড়ুয়া, রোঃ তানভির শাহরিয়ার রিমন, রোঃ দেবদুলাল ভৌমিক, ডিস্ট্রিক্ট সিনিয়র রোটারিয়ান ও বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।

Advertisement