প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

39

নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য কেন্দ্রেও এই সেবা চালু করা হবে।

হাইকমিশনার আরও জানান, মেডিকেল ভিসা কার্যক্রম বর্তমানে চালু রয়েছে এবং এর পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ভারত সাময়িকভাবে সব ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করে। পরে একই বছরের ২১ ডিসেম্বর থেকে ট্যুরিস্ট ভিসাসহ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

দীর্ঘ বিরতির পর ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণায় ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ও আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement