এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”এর উদ্যোগে আজ শুক্রবার (২০ আগস্ট) টাঙ্গাইলের জেলার কালিহাতী থানার পাছ চারান গ্রামে প্রতিবন্ধীদের কল্যাণে পরিচালিত “গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র” এ “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” প্রকল্পের আওতায় প্রায় ১৬০ জন প্রতিবন্ধীদের জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি ফাউন্ডেশনের আরেকটি উদ্যোগ “ প্রজেক্ট অবলম্বন” এর আওতায় তিনজন গ্রামীণ দুস্থ প্রতিবন্ধী মহিলাকে জীবিকার অবলম্বন হিসেবে তিনটি সেলাইমেশিন ও দুইজন চলৎশক্তিহীন প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার বিতরণ করা হয়।
আজকের আয়োজনে ক্ষুদ্র বৃহৎ অনুদানে যে সকল কিংবদন্তী বন্ধু ও শুভানুধ্যায়ী শরীক হয়েছেন সকলকে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আগামী দিনেও পাশে থাকার আহবান জানানো হয়েছে।
“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর কার্যক্রম চলমান আছে।
চলমান খাবার বিতরণ কার্যক্রমে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ও বিভিন্ন জেলা শহরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়ে আসছে। প্রতিদিন প্রায় তিন থেকে ছয় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হলেও চাহিদা বৃদ্ধির কারনে ধারাবাহিকভাবে এটি বাড়ানোর পরিকল্পনা চলছে। ফাউন্ডেশনের অস্থায়ী রান্নাঘরটি মালিবাগ, চৌধুরীপাড়া থেকে পরিচালিত হয়েছে।
চলমান প্রোগ্রাম গুলো এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ ব্যাচের সদস্য বন্ধু সহ এর সাথে সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদানে পরিচালিত হয়ে আসছে।
দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ২৫ মে থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে, যেটি প্রাথমিকভাবে মাসে ২ বার করে পরিচালিত হলেও; বর্তমান লকডাউনে প্রতিদিন চলমান আছে।
খাবার বিতরণ কার্যক্রমের পাশাপাশি “আমরাই কিংবদন্তী অক্সিজেন ব্যাংক” এর কার্যক্রম বর্তমানে এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ ব্যাচমেট ও তাদের পরিবারের সদস্যদের জন্য চলমান থাকলে ও শীগ্রই এর কার্যক্রম আরো সম্প্রসারিত ও সকলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
এখানে উল্লেখ্য যে; “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪২ হাজার।
















