চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI)-এর উপ-মহাব্যবস্থাপক এম. এ. মতিন আর নেই। গতকাল সোমবার (৩১ আগস্ট) আনুমানিক সকাল ৮:০০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এম. এ. মতিন ২০০৬ সাল থেকে CWCCI-এর সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি CWCCI-এর উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ILO ProGRESS Project-এর CWCCI- অংশে Program Officer হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ব্যবসায়িক সহায়তা এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে এম. এ. মতিন ছিলেন একজন দায়িত্বশীল, আন্তরিক ও সহযোগিতাপরায়ণ ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুতে CWCCI পরিবার এবং সংশ্লিষ্ট সকলেই গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সকল পরিচালক ও সদস্যবৃন্দের পক্ষে CWCCI-এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

















