ছয় মাস ধরে বন্ধ টিসিবির ট্রাক সেল, ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

33

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম (ট্রাক সেল) টানা ছয় মাস ধরে বন্ধ রয়েছে। এতে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন নিম্নআয়ের সাধারণ মানুষ।

Advertisement

সর্বশেষ গত মে মাসে পবিত্র ঈদুল আজহার আগে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি করা হয়েছিল। এরপর থেকে এ কার্যক্রম আর চালু হয়নি।

টিসিবির ট্রাক সেলের মাধ্যমে সাধারণত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়। এ কর্মসূচির সুবিধা পেতেন এমন অনেক মানুষ, যাঁদের কাছে টিসিবির ফ্যামিলি কার্ড নেই।

অন্যদিকে, স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বর্তমানে প্রায় ৭৫ লাখ পরিবার টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুযোগ পাচ্ছে। তবে কার্ডের বাইরে থাকা নিম্নআয়ের মানুষের জন্য ভ্রাম্যমাণ ট্রাক সেল ছিল সাশ্রয়ী দামে পণ্য কেনার অন্যতম মাধ্যম।

দীর্ঘদিন ধরে ট্রাক সেল বন্ধ থাকায় বাজারের বাড়তি দামের চাপে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে দ্রুত টিসিবির ট্রাক সেল পুনরায় চালু করা প্রয়োজন।

Advertisement