আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেটে জয় পেয়েছে হাজী ক্যাম্প একাদশ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

34

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে হাজী ক্যাম্প একাদশ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রবিবার শহীদ শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত টুর্নামেন্টের খেলায় হাজী ক্যাম্প একাদশ ২ উইকেটে সাইনিং স্পোর্টস একাডেমিকে পরাজিত করে কোয়াটার ফাইনালে উঠে এবং নিয়ম রক্ষার অপর ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩ উইকেটে নিও ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।

Advertisement

কোয়াটার ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে টসে জিতে ব্যাট করতে নেমে সাইনিং স্পোর্টস একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ ইউকেটে ২০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিজান ৪৩ বলে সর্বোচ্চ ৭৪, ইশতিয়াক অপরাজিত ৩৪ বলে ৬৩ ও সোলাইমান ১২ বলে ৪২ রান করে।

বল হাতে হাজী ক্যাম্প একাদশের সাব্বির ২৭ রানে ৩ এবং আফ্রিদী, রাব্বি ও রুবেল ১টি করে উইকেট লাভ করে।

জবাবে জয়ে লক্ষ্যে ব্যাট করতে নেমে হাজী ক্যাম্প একাদশ ১৮ ওভারে ৮ উইকেটে ২০৩ রান করে জয় তুলে নিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে। দলের পক্ষে সাব্বির সর্ব্বোচ ২০ বলে ৫৩, ফয়সল ২৭ বলে ৪৪ ও লতিফ ১১ রানে ৩১ রান করেন।

বল হাতে সাইনিং স্পোর্টস একাডেমির মিজান ২৬ রানে ও শাহারুক ৩৭ রানে ৩ টি করে উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ হাজী ক্যাম্প একাদশের সাব্বির এর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক এম আর মঞ্জু।

দুপুরে অনুষ্ঠিত অপর ম্যাচে টসে জিতে নিও ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৬৬ রানে রান সংগ্রহ করে। ব্যাট হাতে দলের পক্ষে বেলাল রাজা সর্বোচ্চ ৩৬ বলে ৮৪ ও সৌরভ দাশ ১৪ বলে ২১ রান করেন।

বল হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাদিয়ান ৫০ রানে ৩ এবং মামুন, রিয়াদ ও সজল ২টি করে উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৬.২ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে ৩ উইকেটে জয় পায়। দলের পক্ষে বনি ২৭ বলে ৫২ ও সাইমুল ১৬ বলে ৩৪ রান করেন।

বল হাতে নিও ক্রিকেট একাডেমির বেলাল রাজা ২২ রানে ৪, তানভীর ১৫ রানে ২ ও ইয়াছিন ১ উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনির হাতে পুরস্কার তুলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মো: মামুনুল ইসলাম পিইঞ্জ।

এসময় প্রধান পরিবহন কর্মকর্তা শফিকুর রহমান, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মোস্তাফিজুর রহমান , চিপ পার্সোনাল অফিসার শওকত জামান মহসি, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

আগামীকাল সোমবার এর খেলাঃ
সকাল ৯.০০টায় : হাক্কানী একাদশ বনাম চট্টগ্রাম ক্রিকেট একাডেমি
দুপুর ১.০০ টায় : পাহাড়তলী স্পোর্টিং ক্লাব বনাম সিএস স্পোর্টস একাডেমি

Advertisement