চট্টগ্রামে এক দিনে আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৪৫

839

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০৬ এবং উপজেলা পর্যায়ে ৩৯ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (১ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৩৭৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৯ হাজার ৪৮৬ জন। এর মধ্যে নগরে ৭২,৩৩৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,১৫২ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৩২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৮৯ এবং উপজেলায় ৫৪৩ জন।

Advertisement