চট্টগ্রামে এক দিনে ১১২ জনের করোনা শনাক্ত,মৃত্যু ২

518

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭৬ এবং উপজেলা পর্যায়ে ৩৬ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৭৫৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ১৩১ জন। এর মধ্যে নগরে ৭৩,২৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,৮৩৭ জন।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ১৯ জনের নমুনা পরীক্ষা করে কারো ১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৩৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।মেডিকেল সেন্টার হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।ইপিক হেলথ কেয়ারে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ৪ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ২ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ১০ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ১৪ জন, সীতাকুণ্ড ১ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৭৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭০৬ এবং উপজেলায় ৫৭৩ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement