চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৪ এবং উপজেলা পর্যায়ে ৭ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৫১৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ১৭২ জন। এর মধ্যে নগরে ৭৩,৩২৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,৮৪৪ জন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৪৫১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এন্টিজেন টেস্টে ১৯ জনের নমুনা পরীক্ষা করে কারো ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইমপেরিয়াল হাসপাতালে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৪৭২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।মেডিকেল সেন্টার হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনে শনাক্ত হয়েছে।
এদিন এন্টিজেন টেস্ট & ল্যাব এইডে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ৩ জন, সীতাকুণ্ড ১ জন, মিরসরাই ২ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৭৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭০৬ এবং উপজেলায় ৫৭৩ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।















