চট্টগ্রামে ২৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

242

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬ এবং উপজেলা পর্যায়ে ১৩ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৫ অক্টোবর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৫০০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নগরে ৭৩,৭৬৬ জন এবং উপজেলা পর্যায়ে ২৮,১১৩ জন।

তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৪১৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৩৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৯১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৩৬২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইপিক হেলথ কেয়ারে ৪১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনে শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এদিন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ২ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ২ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ৪ জন, সীতাকুণ্ড ১ জন, মিরসরাই ১ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩০৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২০ এবং উপজেলায় ৫৮৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement