চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭ এবং উপজেলা পর্যায়ে ৩ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৫২৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২ হাজার ৬০ জন। এর মধ্যে নগরে ৭৩ হাজার ৮৬৭ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ১৯৪ জন।
তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৪৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৯ নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এন্টিজেন টেস্টে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৪৭২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইপিক হেলথ কেয়ারে ৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং ল্যাব এইডে ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ১ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ০ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩১৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২০ এবং উপজেলায় ৫৯৩:জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
















