দ্বিতীয় দিনে পাকিস্তানের একচ্ছত্র আধিপত্য

264

নির্বিষ বোলিংয়ে ভুলে যাওয়ার মত এক দিন পার করল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ৩৩০ রানে গুটিয়ে যাওয়ার পর দুই সেশনে পাকিস্তানের কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি স্বাগতিক দল।

Advertisement

৪ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ দ্বিতীয় দিনে অলআউট হয় ৩৩০ রানে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ১১৪ ও মুশফিকুর রহিম ৯১ রানে থামেন। প্রথম দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাকি ছয়টি উইকেট হারিয়ে ফেলে। পাকিস্তানের পক্ষে পাঁচটি উইকেট শিকার করেন হাসান আলী।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান উড়ন্ত সূচনা পায় আবিদ আলী ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে। দ্বিতীয় দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান জড়ো করেছে ১৪৫ রান। পাকিস্তানের ইনিংসে এখন পর্যন্ত খেলা হয়েছে ৫৭ ওভার।

অর্ধশতক হাঁকিয়ে আবিদ দিচ্ছেন শতকের ইঙ্গিত। ১৮০ বলের মোকাবেলায় ৯৩ রান করে অপরাজিত আছেন তিনি, হাঁকিয়েছেন ৯টি চার ও ২টি ছক্কা। আরও বেশি ধীর-স্থির খেলা শফিকও তুলে নিয়েছেন অর্ধশতক। ১৬৫ বলে ৫২ রান করে অপরাজিত আছেন তিনি, হাঁকিয়েছেন দুটি করে চার-ছক্কা।

আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা ক্রমাগত বোলিং করে গেলেও কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি। পাকিস্তান এখনও পিছিয়ে আছে ১৮৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)
লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪
হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২

পাকিস্তান ১ম ইনিংস : ১৪৫/০ (৫৭ ওভার)
আবিদ ৯৩*, শফিক ৫২*

পাকিস্তান ১৮৫ রানে পিছিয়ে।

Advertisement