পদ্মা সেতুর উদ্বোধনীতে চট্টগ্রামে জেলা প্রশাসনের কনসার্ট

235

“স্বপ্নের পদ্মা সেতু” উদ্বোধন উপলক্ষ্যে জমকালো এক কনসার্টের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

Advertisement

আগামী শনিবার (২৫ জুন) বিকাল চারটা থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্টে অংশগ্রহণ করবে জনপ্রিয় ব্যান্ড দল তীরন্দাজ, নাটাই, সাসটেইন ও স্থানীয় সংগীত শিল্পীবৃন্দ।

এছাড়া সকাল সাড়ে আটটা থেকে একই জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট শেষে সন্ধ্যা সাতটায় বর্ণিল আতশবাজি ডিসপ্লে করা হবে।

Advertisement