গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড় বিএনপির উদ্যোগে শনিবার (২৫ জুন) বাদে জোহর কদমতলী বায়তুল জান্নাত জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের মানুষের পেটে খাবার না থাকলে, সুচিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা না থাকলে পদ্মা সেতু দিয়ে জনগণ কী করবে? মানুষের পেটে যখন ক্ষুধার যন্ত্রণা তখন ওই পদ্মা সেতুর ঝলমলে আলো জনগণের কোনো কাজে আসবে না। কারন পদ্মা সেতুর বিচিত্রা অনুষ্ঠানের একজন শিল্পী পাবেন তিন কোটি টাকা। তাহলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রামের ৫০ লাখ বানভাসি প্রত্যেক মানুষের জন্য এক থেকে দেড় টাকা বরাদ্দ কেন? জনগণকে ক্ষুধা, অনাহারে ও পানিতে ডুবিয়ে রেখে ঝাড়বাতির আলোয় পদ্মা সেতু দেখালে এ দেশের মানুষ আর মেনে নেবে না।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার সারা দেশে রাত ৮ টার পর থেকে দোকানপাট বন্ধ রেখেছে। কিন্তু পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সারাদেশে বড় বড় বিল্ডিং গুলোতে আলোকসজ্জা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য জয়নাল আবেদীন জিয়া, গাজী সিরাজ উল্লাহ, সাবেক তাতী বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সদরঘাট থানা বিএনপি সভাপতি হাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নগর বিএনপির সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলু, চট্টগ্রাম মহানগর জাসাসের আহবায়ক এম এ মুসা বাবলু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদরঘাট থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ সভাপতি ইলিয়াস মিয়া, ইব্রাহিম মান্নান মিনু, আব্দুর রহিম, আজিজুল ইসলাম বাদল, সি. যুগ্ম সম্পাদক কাওসার হোসেন, যুগ্ম সম্পাদক মো. নাছির, সৈয়দ তাসলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জাহিদুল ইসলাম, ওয়ার্ড় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, আব্দুল আজিজ, বিএনপি নেতা এড. মাহবুবুল আলম, মো. ইদ্রিস, মো. শাহজাহান, তৈয়ব আলি, আব্দুল হারিছ লেদু, নগর যুবদল সহ সাধারণ সম্পাদক আলমগীর সিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বভুয়া, নগর তাঁতীদলের যুগ্ন আহবায়ক আইয়ুব খান, সদরঘাট থানা যুবদল আহ্বায়ক মো. ইসমাইল, সি. যুগ্ন আহবায়ক নূর খান, সদস্য সচিব মোহাম্মদ রাশেদ, যুবদল নেতা মো. সালাউদ্দিন, মুকুল ইসলাম, ইউসুফ রুবেল, মো. রাজিব, আবদুল মান্নান, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলেরর সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, যুগ্ন আহবায়ক আল আমিন, মো. ইব্রাহিম, সদরঘাট থানা ছাত্রদলের আহবায়ক ইমরুল জুয়েল, সি. যুগ্ন আহবায়ক মো. নাহিদ, মো. শহীদ, সোহেল রানা প্রমুখ।















