সীতাকুণ্ড কেএসআরএম কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ক্রেন অপারেটরের মৃত্যু

281

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে কেএসআরএম স্টিল মিলে অগ্নিদগ্ধ হয়ে মোঃ মহিউদ্দিন (৪০) নামে এক ক্রেন অপারেটর নিহত হয়েছে।

Advertisement

শনিবার দুপুরে উপজেলার কুমিরা এলাকায় রড তৈরীর উক্ত কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন উপজেলার কুমিরা ইউনিয়নের দক্ষিন মসজিদ্দা ধুপাপাড়া পুকুরপাড় গ্রামের কামাল মেম্বারের বাড়ির জহির আহমেদের ছেলে।

কুমিরা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ ফিরোজ জানায়, কেএসআরএম রড তৈরী কারখানায় আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষানিক ঘটনাস্থলে ছুটে যায়। কারখানার লোড আনলোড ক্রেনে আগুন ধরে ক্রেন চালকের ঘটনস্থলেই মৃত্যু হয়। আমরা ক্রেনের আগুন নিভিয়ে লাশ উদ্ধার করি।

Advertisement