আ’লীগ সরকার গণমাধ্যমের গলা টিপে ক্ষমতায় থাকতে চায়: ব্যারিস্টার মীর হেলাল

477

আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের গলা টিপে ক্ষমতায় থাকতে চাচ্ছে। জনগণের দু:খ দুর্দশা তুলে ধরার চেষ্টা করলেই কারাগারে প্রেরণ করে।

Advertisement

শুক্রবার (৭ এপ্রিল) আজমান বিএনপির উদ্যোগে আজমান বিএনপির  সভাপতি শাহিনুর শাহিনের সভাপতিত্বে  ইফতার মাহফিলের অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটি, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি, বিএনপি মিডিয়া সেল ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের অন্যতম সদস্য ব্যারিস্টার মীর হেলাল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের আর কোনো খেলা কার্যকর হবে না৷ জনগণ তামাশার নির্বাচন মেনে নেবে না৷ জেল জুলুমের ভয় বিএনপি পায় না৷’

তিনি বলেন, ‘খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে মানুষ দিশেহারা। একদিকে আওয়ামিলীগের নেতারা টাকার পাহাড় করছে, অন্যদিকে সাধারণ মানুষ খাবার খেতে পারছে না৷’

যেই সাংবাদিকেরা এসব তুলে ধরে ঠিক তখনই আইসিটি অ্যাক্ট এর মত কালো আইন দিয়ে তাদের কে জ্বেলে দেওয়া হয়। কিন্তু বিএনপি জনগনকে সাথে নিয়ে এসবের প্রতিবাদ করে যাচ্ছে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে। আশাকরি যেমনটি দেশনায়ক তারেক রহমান বলেছেন আগামী রমাজান দেশে এসে করবেন ইনশাআল্লাহ আমরা ওনার এই বক্তব্য কে সফল করব। আগামী রমাজানের আগেই এই সৈরাচারি সরকার যাতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হয় যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দমতো সরকার নির্বাচন করতে পারে।

আজমান বিএনপির সাধারণ সম্পাদক সজিব খান ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে যুগ্ম আহবায়ক আব্দুস সালাম তালুকদার, আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান, আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোস্তফা মাহমুদ, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার আহবায়ক কমিটির সদয়ায় যথাক্রমে প্রকৌশলি আব্দুর রশিদ,  মোহাম্মদ সোলাইমান, এস এম মোদাচ্ছের শাহ, নীল রতন দাস, শাহাদাৎ হোসেন সুমন, এস এম এরশাদুল আলম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুজিবুল হক মঞ্জু, আজিজুল ইসলাম কিরণ, অনুষ্টান স্বাগত বক্তব্য রাখেন ফারুক সগির, আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আনোয়ার হোসেন,  মোহাম্মদ আনোয়ার হোসেন, মনির হোসেন, ইউনুচ,  আলাউদ্দীন নিলয়, মোহাম্মদ হেলাল, লোকমান, শাহেদুল ইসলাম, জাকারিয়া রাশেদ, রাজু, সজিব, হাসান সহ প্রমুখ।

Advertisement