ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর মোবারক আলী বলীর বাড়ী নিবাসী আলহাজ্ব মওলানা মুছা আল কাদেরীর প্রথম পুএ হযরত নজির আহমদ শাহ নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৌদি আরব মদিনা মনোয়ারা প্রবাসী ব্যবসায়ী ও সংগঠক আলহাজ্ব মাওলানা মহিউদ্দীন রজভী (৫৫) ইন্তেকাল করছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি অনেক দিন যাবত লিভার, হার্টসহ বিভিন্ন রুগের ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, ছেলে সন্তান পরিবার পরিজন অসংখ্য বন্ধু বান্ধব রেখে গেছেন।
তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও ইসলামী সংগঠনে খেদমতে পাশাপাশি মদিনা মসজিদে নববীতে প্রতি রবিবার ও বৃহস্পতিবার অসংখ্য হাজী মেহমানদের মেহমানদারি করতেন দেশ থেকে যারা হজ্ব উমরাহ্ পালনের জন্য মদিনা মনোয়ারা গেলে মহিন উদ্দীন তাদের খেদমত নিজেকে নিয়জিত রাখতেন তার মৃত্যুতে দেশ ও বিদেশে সকালে মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার প্রতিষ্ঠিতি হযরত নজির আহমদ শাহ নুরানী মাদ্রাসা পরিচালনা কমিটি পক্ষ হইতে দোয়া ও মোনাজাত আলহাজ্ব এ কে এম বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মওলানা আবদুল মান্নান আনছারী
মওলানা শহিদুল্লাহ কাদেরি সহ মাদ্রাসার শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
মরহুম মহিন উদ্দীন রজভী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি দক্ষিণ ধর্ম পুর শাখা উপদেষ্টা মোরশেদ রিমন, ব্যাংকার জাহেদ আসিফ, এসএম কায়সার মাস্টার, আনোয়ার হোসেন, ইফতেখার ইফতু, সাব্বির আলম, শাখার সভাপতি মাওলানা সৈয়দ জিয়া উদ্দীন কাদেরী, সম্পাদক জয়নাল, সাংগঠনিক সম্পাদক সাকিব, অর্থ সম্পাদক ওহিদ প্রমুখ।
উল্লেখ্য, মরহুম মহিন উদ্দীন রজভী অএ গাউছিয়া হক কমিটি দক্ষিণ ধর্ম পুর শাখা কমিটি উপদেষ্টা মওলানা কাজী কুতুবউদ্দিন রজভীর বড় ভাই ছিলেন।
শুক্রবার (৪ আগস্ট) জুমার দিন ফজরের নামাজের পর মসজিদে নববীতে জানাযার পর তাকে দাফন করা হয়।
















