গাড়ির আয়ুস্কাল সংক্রান্তে (বাস ও ট্রাক) সরকারের নির্দেশনা সাংঘর্ষিক হওয়ার কারণে বৃহত্তর পরিবহণ মালিকের স্বার্থে আদেশ রহিতকরণের জন্য গত ২৪ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য সড়ক পরিবহণ মালিক ফোরাম।
এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ হস্তক্ষেপ করায় গত ৩ আগস্ট বৃহস্পতিবার সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রীর বলিষ্ট পদক্ষেপে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাস-ট্রাকের আয়ুস্কাল সংক্রান্ত প্রজ্ঞাপনটি স্থগিত করা হয়।
এদিকে গাড়ির আয়ুস্কাল সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করায় বৃহত্তর চট্টগ্রামের গণ ও পণ্য পরিবহণ সড়ক পরিবহণ মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।














