চট্টগ্রাম সমিতি-কানাডার ঐতিহ্যবাহী মেজবান

188

চট্টগ্রাম সমিতি-কানাডার ঐতিহ্যবাহী মেজবানে জনতার ঢল নেমেছিল। টরেন্টোর ছুন্নাতুল জামায়াত মসজিদের মিলনায়তনে সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসী সকল মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Advertisement

এরপর চট্টগ্রামবাসীসহ টরেন্টোর সকল মানুষের জন্য মেজবান শুরু হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেজবান চলে। শুধু গরু নয়, খাসির মাংস ও চানার ডাল, সরু চালের সাদা ভাত খাবার জন্য মানুষের ঢল নামে। দীর্ঘ লাইন মসজিদের ভেতর থেকে ডেনফোরথ রোড পর্যন্ত ছাড়িয়ে যায়। নারী-পুরুষ ও তরুণ প্রজন্ম ছিল আনন্দে উদ্বেলিত। ৩০টি টেবিলে পরিবার নিয়ে একত্রে খাবারের তৃপ্তিই আলাদা।

চট্টগ্রাম সমিতি-কানাডার সভাপতি মনজুর চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল আলাপকালে বলেন, এটি সংগঠনের ২য় মেজবান। এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। টরেন্টোতে এই অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত। এবার ৪ হাজার মানুষ মেজবানে অংশ নেন। ৩৫ মন গরুর মাংসের পাশাপাশি খাসির মাংস ছিল সবার জন্য। ছিল চানার ডালও। আগামীতে এ ধরণের অনুষ্ঠান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে এসকারবোরো সাউথ ওয়েস্ট এমপিপি ডলি বেগম অংশ নেন।

Advertisement