মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেলেন সংসদ উপনেতা মতিয়া

128

সংসদ উপনেতা মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা দিয়েছে সরকার।

Advertisement

২৯ জানুয়ারি থেকে মতিয়া চৌধুরীকে রাষ্ট্রপতি এই সুবিধা দেন জানিয়ে রোববার (৪ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ২৯ জানুয়ারি সংসদের উপনেতা করা হয়।

গত সরকারের মেয়াদেও সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন তিনি। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ওই দায়িত্ব পান মতিয়া।

গত সরকারের মেয়াদেও মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধায় উপনেতার দায়িত্বে ছিলেন।

Advertisement